ডেস্ক রিপোর্ট: সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্ম কর্তা আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা মামলার আসামী জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এক অটোরিকশা চালককে মারধর করার প্রতিবাদ করায় একদল সন্ত্রাসী শনিবার দিবাগত রাত ৮.২০ মিনিটে আলতাফ হোসেনের পুত্রের ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে তাদেরকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে হাসপাতালে এসআই আলতাফ হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় সাথে সাথে পুলিশ অভিযানে নেমে ঘটনার সাথে জড়িত অন্যতম আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়াও ঘটনার সাথে জড়িত আরও ১১ জনকে শনাক্ত করে অভিযান চালাচ্ছে পুলিশ।

