মাদারীপুর সংবাদদাতা :- মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মাদারীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম শহীদ নি/হ/ত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতরাত সারে ৮ টার দিকে শিবচর পৌর সভার কলেজ মোড়ের একটি মসজিদে নামাজ আদায় করে শহীদ চেয়ারম্যান রাস্তা দিয়ে হেটে বাজারের দিকে যাচ্ছিলেন। এমন সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে রাস্তার উপর পরে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ এসে মোটরসাইকেলটি জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যায়। চালককে শনাক্ত করে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

