খুলনা সংবাদদাতা :- খুলনার রূপসা উপজেলা পুলিশ অভিযান চালিয়ে ১ টি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গতকাল ভোর রাতে রূপসার রামনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রাজু মোড়ল ঐ এলাকার ইমান আলী মোড়লের ছেলে।
গ্রেফতার রাজু মোড়লের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

