মঠবাড়িয়া সংবাদদাতা :- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানি সাফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম বজাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে ২০২৫ সালে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঐ মামলায় তিনি ২২ নম্বর এজাহার ভুক্ত আসামি।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ আদালতে প্রেরন করা হয়েছে।

