ঝালকাঠি সংবাদদাতা:- ঝালকাঠির নলছিটিতে রাজীব শিকদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজীব শিকদারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট থেকে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজীব শিকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত আমির শিকদারের ছেলে।
এ বিষয়ে নলছিটি থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

