সিলেট সংবাদদাতা :- সিলেটে ট্রিপল মার্ডারের রেশ কাটতে না কাটতেই আবারও শাহপরান এলাকায় দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন সাহাব উদ্দীন নামে এক বিশিষ্ট ব্যাবসায়ী।
গতরাত ১১ টায় শাহপরান গেট সংলগ্ন নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। বিষয়টি শাহ পরান থানা পুলিশ নিশ্চিত করেছে।
সিলেটের রায়নগরে ট্রিপল হত্যাকান্ডের পর আবারও ব্যাবসায়ী সাহাব উদ্দীন নিহত হওয়ায় সিলেটের জনমনে আতংক বিরাজ করছে।


















