জিয়ানগর সংবাদদাতা : পিরোজপুরের জিয়ানগরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন হাওলাদার ( ৩৮) কে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

















