নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা পুলিশ ফাড়ীর টহল পুলিশ গতরাতে জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে। মাটিভাংগা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৫ টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র রাসেল মিয়া (৪৫) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা গ্রামের দুলাল শেখের পুত্র সাইদুল শেখ ওরফে রানা (৪৮) এবং একই গ্রামের মজিবুর রহমান খানের পুত্র হাসিব খান (৪৬)।

















