বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৯ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১১ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৫ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৮ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২১ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৯ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১১ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৫ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৮ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২১ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

“সড়কে ঝড়ল প্রান” ভাংগায় মোটরসাইকেল দূর্ঘটনায় দু বন্ধু নিহত

শেয়ার

ফরিদপুর সংবাদদাতা :- ফরিদপুরের ভাংগা এলিভেটেড এক্সপ্রেসওয়ের গোলচক্করে মোটরসাইকেল দূর্ঘটনায় দু বন্ধু নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন ভাংগা উপজেলার  তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাৎ সরদারের ছেলে রাতুল সরদার (১৭) এবং পাশের পুকুরহাটি গ্রমের  খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবার কাছে বায়না ধরে ও জেদ করে তিন দিন আগে মোটরসাইকেলটি কিনেছিল নিহত রাতুল সরদার। আজ তারা দুজনে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ভাংগা চৌরাস্তায় পৌছলে গোল্ডেন নাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

আহত দু বন্ধুুকে উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাায় রাতুল মারা যায় এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তারও মৃত্যু হয়।

ভাংগা হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।