শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৩ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ৮ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১০ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৩ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৩ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ৮ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১০ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৩ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে
দেশজুড়ে

কমলাপুর স্টেডিয়াম মার্কেট, চলছে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরী ও বিক্রির ধুম

শেয়ার

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার কমলাপুর স্টেডিয়ামের নিচতলার মার্কেট ও আশেপাশের খালি জায়গা দেখলে মনে হবে এ যেন এক অটোরিকশা নগরী। মুগদা এবং টিটিপাড়ার সংযোগ স্থলে অবস্থিত স্টেডিয়ামকে ঘিরে এখন গড়ে উঠেছে আনুসাঙ্গিক মার্কেট। প্রতিদিন আমদানিকৃত মালামাল প্যাকেট খুলে এসেম্বেলিং করা হয় এখানে। ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রপাতির জন্য গড়ে উঠেছে অনেক গুলো দোকান। আমদানিকৃত বডি মডিফাই করে নতুন ডিজাইন করার জন্য স্থাপিত হয়েছে লেদ মেশিনসহ কয়েকটি ওয়ার্কসপ। বালক থেকে শুরু করে বিভিন্ন বয়সের  কয়েকশ ওয়ার্কার প্রতিদিন কাজ করছে পুরো এলাকা জুড়ে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ব্যাপক কর্মযজ্ঞ।

অটোরিকশা বিক্রির জন্য এখানে রয়েছে প্রায় অর্ধশত দোকান। এসেম্বলিং সম্পন্ন করে বিভিন্ন মডেলের শত শত অটোরিকশা সাজিয়ে রাখা হয় মার্কটের ভিতরের গলি ও সামনের খোলা জায়গায়। রংবেরঙের এ গাড়ির মার্কেটে যে কারোই চোখ আটকে যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা ও বেচাকেনায় মুখরিত থাকে পুরো এলাকা।

এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাওয়ার সময় সজিব নামে এক যুবক জানায় আগে গার্মেন্টসে ভালো চাকরি করতাম। বেকার হয়ে পড়ায় এখন আমার সামর্থ্য অনুযায়ী একটি অটোরিকশা কিনলাম। এর মাধ্যমে আয় করে সংসার চালানোর চেষ্টা করব। এভাবে অনেকেই চাকরি হারিয়ে, ব্যাবসায় লোকসান দিয়ে এখন অটোরিকশা কিনে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। কেউ বা আবার বাড়তি আয়ের আশায় জমানো টাকা দিয়ে অটোরিকশা কিনে ভাড়া দিচ্ছে। কমলাপুরের এ মার্কেটে এলে এবং বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করে জানা যায় এসব অটোরিকশা জীবন জীবিকার জন্য তাদের নিকট কতটা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।