শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ৬ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ৯ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১২ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ৬ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ৯ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১২ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে
দেশজুড়ে

ফ্যাসিস্ট এর পার্টনারও পলিটিক্স করার স্বপ্ন দেখে, সে সুযোগ আর বাংলাদেশে হবে না – মাহমুদ হোসেন

শেয়ার

বিশেষ প্রতিবেদন : – পিরোজপুর ০২ আসনের গণমানুষের নেতা জননেতা মাহমুদ হোসেন বলেছেন, “ফ্যাসিস্ট এর পার্টনাররাও পলিটিক্স করার স্বপ্ন দেখে, বাংলাদেশে সে সুযোগ আর হবে না।” গত ২৪ জুন Coastal News 24.Top এ “রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে জেপি ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি বলেন, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি ফ্যাসিস্ট এর দোসর হিসাবে তাদের সকল অপকর্মের সাথী ছিলো। বিনা ভোটের এমপি, রাতের ভোটের এমপি জুলাই -আগস্টের ছাত্র জনতা দমনে ফ্যাসিস্টদের সহচর ছিলো এ দলটি। হাজারো ছাত্র জনতা হত্যার রক্তের দাগ তাদের হাতে লেগে রয়েছে। এদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।

Coastal News 24.Top কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে দলটির দৌড় শুধু একটি উপজেলা নিয়ে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাইকেল মার্কা নিয়ে মনোনয়ন বৈধ হওয়া সত্বেও নির্বাচনী মাঠে নামতে সাহস পায়নি। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়ন পত্র উত্তোলন করেও অজ্ঞাত কারণে তা দাখিল করেনি। পরিবর্তে জাতীয় পার্টি জেপির প্রেসেডিয়াম সদস্য মাহিবুল হোসেন মাহিমকে দিয়ে মনোনয়ন পত্র দাখিল করান। ঐ পর্যন্তই শেষ। নির্বাচনী মাঠে নামতে পারেননি তারা। নির্বাচনী মাঠে নামার সাহস পাননি তারা। ফলে জেপি এখন কাগজে কলমে আছে, মাঠে নাই।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান নৌকা মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়ে সেই যে এলাকা ছেড়েছেন আজ পর্যন্ত  এলাকায় যাননি। মাহিবুল হোসেন মাহিম বৈধ প্রার্থী হয়েও নির্বাচনী মাঠে ছিলো অনুপস্থিত। এখন পার্টির চেয়ারম্যান নাকি মাহিবুল হোসেন মাহিমকে পিরোজপুর ০২ আসনের জেপি’র সাংগঠনিক কর্মকান্ড তদারকির দায়িত্ব দিয়েছেন। জননেতা মাহমুদ হোসেন বলেন, যেখানে দলের কার্যক্রম নাই, নেতাকর্মী নাই তার আবার তদারকি। তিনি বলেন একটি উপজেলা কেন্দ্রীক এ রাজনৈতিক দলটির অস্তিত্ব   এখন বিলীন হওয়ার পথে।

জননেতা মাহমুদ হোসেন বলেন,  পিরোজপুর ০২ আসনের অন্যতম উপজেলা নেছারাবাদে দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জেপি বলতে কিছু নাই। অন্য দুটি উপজেলার জেপির নেতা কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগ দিয়েছে।বিগত সংসদ নির্বাচনে জেপি সমর্থকরা জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়েছে। ফলে আগামী কিছুদিনের মধ্যে  জেপি বিলুপ্ত হয়ে যাবে। এদেশের জনগণ ফ্যাসিস্ট এর দোসরদের এদেশে আর রাজনীতি করতে দেবে না। যদি তাদের শক্তি থাকে তাহলে জেপি’র কর্মী সমর্থকদের সংগঠিত করে রাজনীতির মাঠে সক্রিয় হউক।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।