রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৮ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১৩ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১৫ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৮ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৮ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১৩ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১৫ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৮ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে
দেশজুড়ে

মাদক নিয়ন্ত্রণকে প্রধান্য দিয়ে – মোঃ নাজমুল ইসলাম সাইদ এর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শেয়ার

ডেস্ক রিপোর্ট :-  পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল ইসলাম সাইদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।  তিনি ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার প্রদান করে এ ইশতেহার ঘোষণা করেন –

ইশতেহারে তিনি  উল্লেখ করেন :- মাদক বিক্রি, সেবন ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন। নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক ও কর্মমুখী কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা। প্রশাসন, জনপ্রতিনিধ ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিনিদের সমন্বয়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা।

এছাড়াও তিনি  সকল সরকারি সেবা স্বচ্ছভাবে প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন। কোনো ধরনের ঘুষ দুর্নীতি ও স্বজন প্রীতিকে প্রশ্রয় না দেয়া।

আইন শৃঙ্খলা বিষয়ে তিনি উল্লেখ করেন, চুরি, ছিনতাই,  সন্ত্রাস,  ইভটিজিং ও বাল্যাবিবাহ  প্রতিরোধে কার্যকর ব্যাবস্থা গ্রহন। গ্রাম পুলিশ ও সামাজিক কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।

যুবসমাজের উন্নয়নে কারিগরি ও আইটি প্রশিক্ষণের ব্যাবস্থা এবং বেকার যুব সমাজের কর্ম সংস্থানের উদ্যোগ গ্রহন করবেন বলে ইশতেহারে উল্লেখ করেছেন।

কৃষি ও কৃষকের উন্নয়নে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যাবহার বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে ও বিদ্যালয়ে শিক্ষা ব্যাবস্থার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা।

তিনি  আরো উল্লেখ করেন কমিউনিটি ক্লিনিকেরর সেবার মান উন্নয়ন, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন, ডেংগু প্রতিরোধে উদ্যোগ, পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতি উদ্যোগের কথা বলেছেন।

কাচা রাস্তার উন্নয়ন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পুল কালভার্ট নির্মানের মাধ্যমে গ্রামীন যোগাযোগ ব্যাবস্থা সচল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন তার ইশতেহারে।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।