নরসিংদী সংবাদদাতা:- নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত পিতাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার অভিযোগ পুত্রের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে নিহতের স্ত্রী ও অন্য পুত্রও মারাত্মক আহত হয়েছে।
গতকাল সকালে ভরতের কান্দ পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম বাছেদ মিয়া (৬৫)। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ অষুধ বিক্রেতা ছিলেন।তার চারজন ছেলে মেয়ে। অভিযুক্ত ছাকিল মিয়া তার বড় ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

