স্বরুপকাঠী সংবাদদাতা : – পিরোজপুরের নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের মেসন্ডা গ্রামে গাছ চাপা পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
নিহত রুমানার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকালে কালবৈশাখী ঝড়ের সময় তাদের ঘরের পাশে থাকা একটি গাছ উপরে তাদের ঘরের উপর পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা রুমানা চাপা পড়ে। স্হানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

