ঝালকাঠি সংবাদদাতা :- ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে কাঁঠালিয়া উপজেলার সদর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে অতীতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে ঐ ঘটনায় মেহেদী হাসানের সংশ্লিষ্টতা পায়। তাঁকে আটক করে থানায় নিয়ে আসে এবং নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়।
মেহেদী হাসান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং চেচরীরামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

