কক্সবাজার সংবাদদাতা :- ইসফাতুল ইসলাম জিসান (২৮) নামে এক ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে মৃ*তদেহটি উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নিহত জিসান চকোরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং ঐ ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাত ১১ টায় দোকান বন্ধ করে জিসান বাড়িতে যাচ্ছিলে। কাকারা এলাকার একটি চায়ের দোকানের সামনে আসার সাথে সাথে একটি সাদা মাইক্রোবাসে কয়েক ব্যাক্তি জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। আজ সকালে তার মৃ*তদেহ পাওয়া যায়।
পুলিশ মৃ*তদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গেে পাঠিয়েছে। হ*ত্যাকা*ন্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

