মাগুরা সংবাদদাতা :- মাগুরা কলেজ পাড়ায় এসআরবি এর এক অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় রাশেদ সেখ (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে এসআরবি।
গতরাত সাড়ে ১১ টায় এসআরবি -৬ ও সিপিসি ঝিনাইদহ ক্যাম্প যৌথভাবে মাগুরা কলেজ পাড়ার স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত রাশেদ সেখ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ এর পুত্র।
আভিধানিক দলের দেয়া তথ্য মতে ঐ ফ্লাটের আরেক বাসিন্দা দীপ্ত কুমার বিশ্বাস অভিযান চলাকালে পালিয়ে যান। সে ঝিনাইদহের শৈলকূপা সদর উপজেলার চাপড়ি এলাকার মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে।
গ্রেফতারকৃত রাশেদ সেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করেছে এসআরবি।

