খুলনা সংবাদদাতা :- খুলনার বটিয়াঘাটা উপজেলার খাদ্য কর্ম কর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গতরাত সাড়ে নয়টায় খুলনা মহানগরীর ফরাজি পাড়া এলাকায় আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
আহত অনিন্দ্য কুমার দাস জানান কেনাকাটা করে বের হওয়ার সাথে সাথে ৪-৫ জন দূর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে মারপিট করতে থাকে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য কর্ম কর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে কি কারনে তার উপর এ হামলা তা তাৎক্ষনিকভাবে জানা যায় নি।
খুলনা সদর থানার অসি মো. শফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে এবং দূর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

