পিরোজপুর সংবাদদাতা :- পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহন করেছেন মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম। তিনি আজ পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেছেন।
২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।

