ডেস্ক রিপোর্টঃ নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দক্ষিনাঞ্চলের রাজনীতিতে বিএনপি দলীয় সংসদ সদস্য হিসাবে পরিচিত মূখ ছিলেন সৈয়দ শহীদুল হক জামাল। বরিশালের বানারীপাড়া এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে তিনবার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। জাতাীয় সংসদের হুইপ হিসাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসাবে। তার আমলে বানারীপাড়া -নেছারাবাদ উপজেলায় প্রচুর অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে।বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, হলিফ্যামিলি হাসপাতাল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেন তিনি।
তিনি সংসদ সদস্য থাকাকালীন নেছারাবাদ জাতীয়তাবাদী ছাত্রদলেের সভাপতি এবং পরবর্তীতে বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন জনপ্রিয় নেতা মোঃ ওয়াহিদুজ্জামান অহিদ। শহীদুল হক জামালের ডান হাত হিসাবে পরিচিত ছিলেন তিনি। সকল উন্নয়ন কর্মকান্ডে সৈয়দ শহীদুল হক জামালের সহচর ছিলেন তিনি।
কিছুদিন আগে এবং পরে তারা দুজনেই চলে গেলেন না ফেরার দেশে। আগামী প্রজন্ম হয়ত তাদের চিনবে না, জানবে না, কিন্তু বর্তমান প্রজন্মের কাছে তারা স্মৃতি হয়ে থাকবে।

