ভান্ডারিয়া সংবাদাতা :- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা এলাকার ইসমাইল শরীফ (৬০) হত্যাকান্ডের জট খুলতে শুরু করেছে। গতকাল সকালে হরিণপালা বেড়িবাঁধ এলাকা থেকে ইসমাইল শরীফ এর মৃতদেহ উদ্ধার করে ভান্ডারিয়া থানা পুলিশ। মৃতদেহের সাথে থাকা আলামত, রক্ত ও অন্যন্য আলামতের সাথে তার ঘর এবং বাড়ির কিছু আলামতের মিল রয়েছে। তা থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে পরিবারের সদস্যদের উপর। মৃতদেহ উদ্ধারের ১৬ ঘন্টার মধ্যেেই রহস্য উদঘাটন করে নিহতের স্ত্রী ও তিন ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সকালে ভান্ডারিয়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান ভানডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা অসি দেওয়ান জগলুল হাসান। এ হত্যাকান্ডের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া চলমান রয়েছে বলে অসি জানান।


















