ডেস্ক রিপোর্ট :- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেেপ পেচানো অবস্থায় উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম ইসমাইল হোসেন (৫০)। শুক্রবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ
শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আংগুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এর পর তার সন্তান মৃতদেহের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান তার পিতার কাছে ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিলো। কিন্তু মরদেহ উদ্ধারের সময় তার সাথে এগুলো পাওয়া যায় নি।
নিহত ইসমাইল হোসেন এর স্বজনরা জানান মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুর ফিরছিলেন তিনি।
পুলিশের ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা

