ডেস্ক রিপোর্ট :- রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের সিটি পল্লীতে দূর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামে এক কিশোর নি/হ/ত হয়েছে। তিনি একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন।
গতকাল সন্ধায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল কাজ শেষে বাসায় ফেরার পথে ওয়াসা গেটের অদুরে দূর্বৃত্তের গুলি তার বুকে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কি কারনে এবং কারা তাঁকে গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায় নি।

