বরিশাল সংবাদদাতা :- সন্ত্রাস বিরোধী আইনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে গ্রেফতার করেছে পুলিশ
সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সঞ্জয় কুমার বাড়ৈ ( ৩৫) আগৈলঝাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্র লীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে সেরাল গ্রামে জনগণের মধ্যে আতংক সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নেয়। এ বিষয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ঐ মামলায় সঞ্জয় বাড়ৈকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

