বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ৬ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ৭ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, খুলনায় আবারও খু*ন ২ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ৬ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ৭ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, খুলনায় আবারও খু*ন ২ দিন আগে
দেশজুড়ে

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আবারও আসামী সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম

শেয়ার

বিশেষ প্রতিবেদন :-  সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আবারও আসামী হলেন পিরোজপুর ০২ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় এমপি অধ্যক্ষ মোঃ শাহ আলম। 

গত ২৫ অক্টোবর সোহাগদল ইউনিয়নের  স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির পাশের রাস্তায় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগ। ঐ মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর পর গত ২৬ অক্টোবর উক্ত মিছিল  সংক্রান্ত উল্লেখ করে সোহাগদল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুরের নেছারাবাদ থানায়  সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাবেক এমপি অধ্যক্ষ মো: শাহ আলম সহ ৪১ জনের নামোল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ১২০/১৩০ জনকে। এ মামলায় ছাত্র লীগের ২ জনকে গ্রেফতার  করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। 

এর পূর্বে নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শাকিল গত ১৭ আগস্ট বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ১৮ জনের নামোল্লেখসহ ১২০/১৩০ জনকে আসামি করে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায়ও সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলমকে আসামি করা হয়। 

কয়েকমাস পূর্বে ঢাকার কাকরাইলের একটি অনুষ্ঠানস্থলে এমপি শাহ আলমের উপর মব সৃষ্টি করে স্বরুপকাঠীর কিছু লোক। রমনা থানা পুলিশ মবদের হাত থেকে সাবেক এমপি শাহ আলমকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয় এবং আদালতে প্রেরন করে। কয়েকদিন হাজত বাসের পর তিনি মুক্ত হন।

উল্লেখ্য অধ্যক্ষ মোঃ শাহ আলম নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ০২ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। 

২০২৪ এর পটপরিবর্তনের পর থেকে তিনি আর স্বরুপকাঠী এলাকায় যাননি। তিনি রাজধানী ঢাকায় বসবাস করতে থাকেন। 

এদিকে সাবেক এমপি শাহ আলম একের পর এক মামলায় আসামি হওয়ায় এলাকার সাধারণত মানুষের মধ্যে  মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।