স্বরুপকাঠী সংবাদদাতা :- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার পত্যয় ব্যাক্ত করেছেন মাহমুদ হাসান তালুকদার। নেছারাবাদ উপজেলা মৎসজীবী দলের সদস্য সচিব তিনি।
চীর অনুন্নত এবং উন্নয়ন অবহেলিত এ জনপদের সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে তিনি ইতিমধ্যে জনসংযোগ শুরু করেছেন। তিনি বিএনপি দলীয় সমর্থন পাবেন বলে আশাবাদী। তিনি Coastal News 24.Top কে জানান জনগনের সমর্থন ও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েই ইউনিয়নের উন্নয়নে অবদান রাখতে চান এবং জনসেবায় নিয়োজিত হতে চান।

