Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

স্বরুপকাঠীতে ব্যাবসায়ীর অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
sadad
August 16, 2026 1:35 pm

স্বরুপকাঠী সংবাদদাতা :- নিখোঁজের এক সপ্তাহ পর পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার কাঠ ব্যাবসায়ী মো: শাহ আলম (৫৫) এর অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার নান্দুহার – ইলুহার ইউনাইটেড ইনিস্টিউট সংলগ্ন একটি বাগান থেকে ঐ মৃতদেহটি উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ।

মৃত ব্যাবসায়ী শাহ আলম নান্দুহার গ্রামের আদম আলীর পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ বিষয়ে নেছারাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শাহ আলমের স্বজনরা জানান গত শনিবার থেকে শাহ আলম নিখোঁজ ছিলেন। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছিল।

সর্বশেষ - দেশজুড়ে

Footer