বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ রাজীব শিকদার গ্রেফতার ২ ঘণ্টা আগে খুলনায় মুদি দোকানীর উপর দুর্বৃত্তের গুলি ১৩ ঘণ্টা আগে যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নি/হ/ত ১৫ ঘণ্টা আগে সড়কে ঝড়ল পুলিশ কর্মকর্তার প্রান ২৩ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ১ দিন আগে সড়কে ঝড়ল ২ প্রান ১ দিন আগে স্বরুপকাঠী বিএনপিতে চাঁদাবাজ লুটেরাদের স্থান হবেনা – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ২ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু/ন, খুলনায় আবারও খু*ন ২ দিন আগে নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ রাজীব শিকদার গ্রেফতার ২ ঘণ্টা আগে খুলনায় মুদি দোকানীর উপর দুর্বৃত্তের গুলি ১৩ ঘণ্টা আগে যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নি/হ/ত ১৫ ঘণ্টা আগে সড়কে ঝড়ল পুলিশ কর্মকর্তার প্রান ২৩ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার ১ দিন আগে সড়কে ঝড়ল ২ প্রান ১ দিন আগে স্বরুপকাঠী বিএনপিতে চাঁদাবাজ লুটেরাদের স্থান হবেনা – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ২ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খু/ন, খুলনায় আবারও খু*ন ২ দিন আগে
দেশজুড়ে

স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, সাবেক এমপি সহ আসামি ১৮, অজ্ঞাত ১০০/১২০

শেয়ার

স্বরুপকাঠী সংবাদদাতা :-  পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠীতে) গতকাল রবিবার বিকালে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সমূদয়কাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শাকিল আহম্মেদ বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন।

নেছারাবাদ থানার মামলা নং- ১৩। তাং ১৭.০৮.২০২৬

উক্ত মামলায় পিরোজপুর ০২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উক্ত মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, স্বরুপকাঠী পৌরসভার সাবেক মেয়র গোলাম কবির, সমূদয়কাঠী ইউপির সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার, সমূদয়কাঠী ইউপির বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির, জলাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, সমূদয়কাঠী ইউনিয়নের সাগর কান্দা গ্রাম থেকে ১৫ আগস্ট সকালে গ্রেফতারকৃত জিয়াউদ্দীন তৌহিদ এর নাম রয়েছে। এছাড়াও স্বরুপকাঠী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম আসামির তালিকায় রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে গত ১৪ আগস্ট রাত ৯.০০ টা হতে রাত সাড়ে ১১ টা পর্যন্ত রাজনৈতিক কর্ম কান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা সমূদয়কাঠী ইউনিয়নের সাগর কান্দা বাজারের জনৈক বাবুল মোল্লার চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় জড়ো হয়। তারা ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ সরকারের উপর ক্ষিপ্ত হয়ে খন্ডে খন্ডে বিভক্ত হয়ে মশাল মিছিল সহ দেশ বিরোধী শ্লোগান দেয়।

এজাহারে আরো উল্লেখ করা হয় জড়ো হওয়া সন্ত্রাসীরা হাতে থাকা কাঠের বিস্ফোরক, দাহ্য পদার্থ ও দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকারের কাজে বাঁধা,সরকার পতন, বাংলাদেশের  অখণ্ডতা, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য স্হানীয় লোকজনের মধ্যে আতংক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম করিতে থাকে।

এজাহার সূত্রে আরো জানা গেছে রাজনৈতিক  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা একে অপরের সহযোগিতায় অবৈধ উৎস থেকে টাকা দিয়ে সন্ত্রাসী কার্যে অর্থায়ন করে।

নেছারাবাদ থানা সূত্রে জানা গেছে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।