খুলনা সংবাদদাতা :- খুলনায় সাংবাদিকদের লক্ষ্য কর গুলি করার ঘটনায় এজাহার ভুক্ত আসামী আসাদুজ্জামান মিঠুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে আজ বেনাপোল থেকে গ্রেফতার করা হয়।
আসাদুজ্জামান মিঠু খুলনা সোনাডাঙা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে। সে খুলনা মহনগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলো। দলীয় শৃঙ্খলা ভংগসহ নানান অভিযোগে সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়।

















