খুলনা সংবাদদাতা :- সুন্দরবনের কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর প্রধান সহ ০৫ ডাকাত আত্নসমর্পণ করেছে। গতরাতে সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে তারা কোস্ট গার্ডের কাছে আত্নসমর্পণ করে। জমাকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি দেশীয় একনলা বন্দুক, ২টি দেশীয় পাইপগান ও ২৫ রাউন্ড তাজা গুলি।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরবর্তী আইনী কার্যক্রম গ্রহনের জন্য সুমন বাহিনীর সদস্যদের দোবেকী কোস্ট গার্ড স্টেশনে রাখা হয়েছে।

