বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১২ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১৩ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১২ ঘণ্টা আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১৩ ঘণ্টা আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে কুমিল্লায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কা হতাহত – ২ ১ দিন আগে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, খুলনায় ছাত্রদল নেতার হাতে তাতীদল নেতা খুন ১ দিন আগে ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ২ দিন আগে কর্মস্থল থেকে পলায়ন, বরখাস্ত হলেন অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ২ দিন আগে
দেশজুড়ে

ধৈর্য ধরুন সকল পরিস্থিতির পরিবর্তন হবে, ঈদুল আজহার শুভেচ্ছায় – জননেতা মাহমুদ হোসেন

শেয়ার

ডেস্ক রিপোর্ট :-  পিরোজপুর ০২ আসনের গন মানুষের নেতা  মাহমুদ হোসেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীর উদ্দেশ্য বানী দিয়েছেন। বানীতে তিনি এলাকাবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন। তিনি বলেন এ আসনের তিনটি উপজেলায় সংসদ নির্বাচনকালীন সময়ে যা কিছু ঘটেছে তা কাম্য ছিলো না। এখনো যা ঘটছে তা কারো কাম্য নয়।

তিনি বলেন, মাদক নিয়ে প্রতিদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যা জানা যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে মাদকে সয়লাব হয়ে গেছে পুরো এলাকা। পুলিশ মাঝে মধ্যে দু – একজনকে পাকরাও করছে কিন্তু তাতে তেমন কোনো সুফল বয়ে আনছে না। পাওয়ারফুল জনপ্রতিনিধিদের সাথে যাদের দহরম মহরম সম্পর্ক তারাই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ফলে মাদকে সয়লাব হয়ে গেছে পিরোজপুর ০২ আসনের সর্বত্র।

তিনি বলেন, রাজনৈতিক কর্তা ব্যাক্তিদের দোহাই দিয়ে এবং বিএনপির কথিত নেতা কর্মী পরিচয়ে এলাকায় ছিচকে মাস্তান ও নিরব চাঁদাবাজের দৌরাত্ম সীমা ছাড়িয়ে গেছে। যা সাধারণ জনগণের জীবন অতিষ্ট করে তুলেছে। এ সকল ছিচকে মাস্তান এবং চাঁদাবাজদের ব্যাবহার করে বিগত নির্বাচনী বৈতরণী পার হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যাবস্থা গ্রহন করছেন না জনপ্রতিনিধিরা।

স্বৈরাচারের দোষর যারা পিরোজপুর জেলার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তারাও রয়েছে বর্তমান ক্ষমতাশীল নেতাদের ছত্র ছায়ায়। যা দেখে বিগত দিনের ত্যাগী এবং নির্যাতিত কর্মীরা এবং রাজনীতি ছেড়ে নিজের পারিবারিক কাজে মনোনিবেশ করছে।

বিগত সংসদ নির্বাচনে প্রলোভন দেখিয়ে হিন্দু কমিউনিটি ও আওয়ামী লীগের ভোটারদের ভোট নিজেদের বাক্সে নিয়েছে একটি মহল। কিন্তু নির্বাচনের পর তাদেরই নেতা কর্মীদের হাতে নাজেহাল হতে হয়েছে সেই সকল সাধারণ ভোটারদের। কেউ বা চাঁদাবাজদের ভয়ে এলাকার ব্যাবসা গুটিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

জননেতা মাহমুদ হোসেন জনগণের উদ্দেশ্যে বলেন, কোনো জুলুমই চিরস্থায়ী নয়। ধৈর্য ধরুন। জালিমদের পরাজয় হবে। মজলুমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।