শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১০ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১২ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৬ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ২০ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২৩ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১০ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১২ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৬ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ২০ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২৩ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে
দেশজুড়ে

মঠবাড়িয়ার ইউসুফ শরীফ হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

শেয়ার

ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার   চাঞ্চল্যকর ইউসুফ শরীফ হত্যা মামলার অন্যতম আসামি আরাফাত শরীফ (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব ০৮। গত ০২ জুলাই খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব ০৭ চট্টগ্রাম ও ফেনি ক্যাম্প এর যৌথ আভিযানিক দল তাঁকে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে  জানা যায় নিহত ইউসুফ শরীফ এবং হত্যাকারী আরাফাত শরীফ এর বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিশাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামে। গত ২৪ মে ২০২৬ তারিখ দুপুরে পূর্ব শক্রতার জের ধরে ভিকটিমকে আরাফাত শরীফ আরো কয়েকজনের সহায়তায় পাশের ফজলুল হক শরীফের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে র‍্যাব ০৮ ছায়া তদন্ত শুরু করে। পেশাদারী দক্ষতা খাটিয়ে তারা অন্যতম আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।