মোংলা সংবাদদাতা : মোংলায় ট্রলার থেকে নামতে গিয়ে মো. হোসেন মোড়ল নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। আজ সকাল ৬ টায় পৌর শহরের লেবার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রলারে নিখোঁজ হোসেন মোড়লের স্ত্রী ও ৬ বছরের কন্যা সন্তান সাথে ছিল। নিখোঁজ ট্রলার মাঝি হোসেন মোড়ল চালনা এলাকার মৃত মোঃ ইউনুস মোড়লের ছেলে।
স্হানীয় সূত্রে জানা গেছে হোসেন মোড়ল প্রতিদিনের ন্যায় চালনা এলাকার বিভিন্ন হ্যাচারী থেকে মাছের পোনা নিয়ে আজও মোংলায় আসে। ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ তিনি নদীতে পড়ে যান। এ সময় তার স্ত্রীর চিৎকারে তার সহকর্মীরা সহ স্হানীয় কয়েকজন নদীতে লাফিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্ট গার্ডের ডুবুরি দল নিখোঁজ হোসেনের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

