ভান্ডারিয়া সংবাদদাতা :- পিরোজপুরের ভান্ডারিয়ায় চিহ্নিত মাাদক ব্যাবসায়ী মোঃ মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত ৮ টায় ভান্ডারিয়া উপজেলার ভিটাবড়িয়া ইউনিয়নের মেরিদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ঐ এলাকার মৃত মুনসুর আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও ভান্ডারিয়া থানা পুলিশের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে মওদুদ এর বিরুদ্ধে পূর্বের ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

