Sunday , 9 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

রাজাপুরের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
sadad
August 9, 2026 2:54 am

রাজাপুর সংবাদদাতা :- ঝালকাঠির রাজাপুর শহর ছাত্র লীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রেজভী ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

রাজাপুর থানা সূত্রে জানা গেছে রেজভীর বিরুদ্ধে রাজাপুর থানায় ৩ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে থানা থেকে জানা গেছে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer