যশোর সংবাদদাতা :- যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের খাটের উপর থেকে মা ও তার ছয় বছরের শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত ৯ টায় উপজেলার খলশি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধারের সময় শিশুটির হাত পা বাধা অবস্থায় ছিলো এবং মায়ের গলায় পেচানো ওরনার দুই প্রান্ত তার হাতের মুঠোয় ধরা ছিলো। নিহতরা হলেন প্রবাসী জাকির হোসেনের স্ত্রী জুবায়দা খাতুন (৩২) ও তার শিশু সন্তান জিসান (৬)।
বাঘারপাড়া থানা পুলিশ রাত ১০ টার দিকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহনের জন্য থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা এ ঘটনাকে স্বাভাবিক আত্নহত্যা বলে মনে করছেন না। থানা পুলিশ সূত্রে জানায় ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। রহস্য উদঘাটনে ইতিমধ্যে থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

















