ডেস্ক রিপোর্ট :- র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬ শীর্ষক একটি খসড়া বিল প্রস্তুত করা হয়েছে। এ আইনে নতুন বাহিনীর কাঠামো, দায়িত্ব, ক্ষমতা, প্রশাসন ও জবাবদিহির বিষয়গুলো নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

