বরিশাল সংবাদদাতা :- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে মিছিলের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশালে এক শ্রমিকদল নেতার মৃ*ত্যু হয়েছে।
গতকাল বিকাল ৩.০০ টার দিকে বরিশাল নগরীর রায় রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ঐ নেতার নাম আব্দুর রাজ্জাক সরদার (৪০)। তিনি বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং কাশিপুর এলাকার বাসিন্দা ছিলেন।

