পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর ০১ আসনের সাংসদ মাসুদ সাইদী বলেছেন পিরোজপুরে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলির কাজগুলি খুব শীঘ্রই চালু করার আশ্বাস দিয়েছেন প্রধান মন্ত্রী। তিনি গত ০৫ মে সচিবালয়ে প্রধান মন্ত্রীর আহ্বানে তার সাথে দেখা করে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় বিগত আওয়ামী লীগ আমলে এলাকার রাস্তাঘাট পোল কালভার্টের কাজ না করে অর্থ তুলে নেয়ায় যোগাযোগ ব্যাবস্থায় মানুষ যে দুর্ভোগ পোহাচ্ছে তা প্রধান মন্ত্রীর নিকট তুলে ধরেন।
মাসুদ সাইদী সাংবাদিকদের জানান আমার কথা ধৈর্য সহকারে প্রধান মন্ত্রী শুনেছেন এবং সমস্যা সমাধানের দ্রুত পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছেন। এ সময় প্রধান মন্ত্রীর কক্ষে পিরোজপুর ০২ ও ০৩ আসনের সাংসদ সদস্যরাও উপস্থিত থেকে তাদের নির্বাচনী এলাকার জন দুর্ভোগের চিত্র তুলে ধরেন। প্রধান মন্ত্রী পিরোজপুর জেলার সামগ্রিক যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে বিহিত পদক্ষেপের আশ্বাস দেন।

