Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

দেশে এখন সস্তা নুন আর খুন, আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা করে বাড়ীওয়ালার আত্নহত্যা

প্রতিবেদক
sadad
August 13, 2026 11:39 am

আশুলিয়া সংবাদদাতা :- ঢাকার আশুলিয়ার শ্রীখন্ডীয়া এলাকার একটি বাড়ী থেকে এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। গতকাল দুপুরে এ মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন হলেন বাড়ির মালিক নজরুল ইসলাম (৪৭) ও ঐ বাড়ীর ভাড়াটিয়া এক প্রবাসীর স্ত্রী রেখা আক্তার (৩২)।

আশুলিয়া থানা পুলিশ জানায় গতকাল গলায় রশি প্যাচানো অবস্থায় নজরুল ইসলাম ও ছুরিকাহত অবস্থায় রেখা আক্তারের মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান মৃতদেহ দুটি উদ্ধারের সময় ঘরের ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিলো। তিনি বলেন, এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রেখা আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় বাড়ীওয়ালা নজরুলের সাথে তার অবৈধ সম্পর্ক ছিলো। এ কারনেই তাদের মধ্যে বিরোধ সৃস্টি হওয়ায় এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে।

 

সর্বশেষ - দেশজুড়ে

Footer