ডেস্ক রিপোর্ট :- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাজমুল ইসলাম সাইদ ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদেরই লোক – ছিলাম, আছি এবং থাকব।
তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ২০০৩ সালে আমি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। তারপর আমি বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছি। কিন্তু আপনাদের থেকে বিচ্ছিন্ন হইনি কখনো। আমি আমার ব্যাবসার কাজে ঢাকায় থাকি কিন্তু পরিবার এবং সন্তানেরা সমূদয়কাঠীর নিজ বাড়ীতেই বসবাস করে।
তিনি বলেন, আমি ২০১১ এবং ২০১৬ সালের ইউপি নির্বাচনে অংশ গ্রহন করেছি। আপনাদের সার্বক সহযোগিতা ও সমর্থন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে একটি সম্মানজনক ভোট পেয়েছি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমার প্রতি আপনাদের শতভাগ আস্থা ও ভালোবাসা রয়েছে। কিন্তু রাজনৈতিক কারনে অনেক সময় সবাইকে অসহায় অবস্থায় পড়তে হয়েছে।
নাজমুল ইসলাম সাইদ জনগনের উদ্দেশ্য বলেন, বেঁচে থাকলে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহন করব ইনশাআল্লাহ।

