খুলনা সংবাদদাতা :- খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপার এলাকায় দূর্বৃত্তের গুলিতে মোঃ ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। গত রাত ১২ টায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ঐ এলাকার শাহজাহান ওরফে পাগলা শাহজাহানের পুত্র।
স্থানীয়দের সূত্রে জানা জানা গেছে নিহত ইসমাইল বড় খালপাড় এলাকায় অবস্থান করছিল। এমন সময় দূর্বৃত্তরা এসে তার মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্হানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পরও ধারালো অস্ত্র দিয়ে দূর্বৃত্তরা তার মাথায় আঘাত করে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
থানা সূত্রে জানা গেছে নিহত ইসমাইল ঐ এলাকার সশস্ত্র সন্ত্রাসী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পুলিশের উপর হামলা, হত্যা, মাদক মামলাসহ একাধিক মামলার আসামী। এ হত্যাকান্ডের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

