কাউখালী সংবাদদাতা :- পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার – ইউএনও হিসাবে যোগদান করেছেন রেহেনা আক্তার। তিনি আজ সকালে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ এর নিকট যোগদান পত্র প্রদান করে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর বেলা ১১ টায় তিনি কাউখালী উপজেলা পরিষদ ভবনের নিজ নতুন কার্যালয়ে পৌছলে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচছা জানিয়ে গ্রহন করেন।

