গোপালগঞ্জ সংবাদদাতা : – বাস – মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জের বেদগ্রামে ৫ জন নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে। আজ সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসযাত্রী।
এ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
















