শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৫ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১০ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১২ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৫ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ৫ ঘণ্টা আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১০ ঘণ্টা আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১২ ঘণ্টা আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১৫ ঘণ্টা আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ১ দিন আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ১ দিন আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ১ দিন আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১ দিন আগে
দেশজুড়ে

রাজনৈতিক পট পরিবর্তন স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলবে না – মোঃ নাজমুল ইসলাম সাইদ

শেয়ার

বিশেষসাক্ষাৎকারঃ-  পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ০৮ নং সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম সাইদ বলেছেন রাজনৈতিক পট পরিবর্তন আসন্ন ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না।

মোঃ নাজমুল ইসলাম সাইদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। ইতিমধ্যে তিনি তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন।  Coastal News 24.Top এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন বিগত আওয়ামী শাসনামলে দেশে একচেটিয়া নির্বাচন হয়েছে। দলীয় প্রতীক ব্যাবহার করে নির্বাচন হওয়ায় জনগণ এবং প্রার্থীরা ছিলো নানা ধরনের চাপের মধ্যে। নৌকা প্রতীক ছাড়া কোথাও ভোট দেয়ার অধিকার ছিলো না কারো। নৌকার ধাক্কায় বিজয়ী পদপ্রার্থীকেও মাঠ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তার সমর্থকদের আইনী হয়রানি ও দলীয় নেতাকর্মীদের দ্বারা অত্যাচারিত, নিপিড়ীত হতে হয়েছে।

মোঃ নাজমুল ইসলাম সাইদ বলেন, ২০০৩ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তিনি সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তখন স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ছিলো না । পরবর্তী নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সবুর তালুকদার তার বিজয় ছিনিয়ে নেয়। পরবর্তীতে দলীয় প্রতীকে নির্বাচন হয় এবং সবুর তালুকদার দলীয় ও প্রশাসনিক ক্ষমতা ব্যাবহার করে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে অসহায় করে ফেলেন। এ কাজে তাকে সহায়তা করেছে গুম খুনের অভিযোগে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

মোঃ নাজমুল ইসলাম সাইদ বলেন, জিয়াউল আহসান ও সবুর তালুকদার পরষ্পর আত্মীয় এবং পাশাপাশি এলাকায় বড়ী। এ সুবাদে তালুকদারের পক্ষে র‍্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যাবহার করে জনগণের ভোট লুটে নেয়া হয়।

তিনি বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না । তাই জনগণ দলীয় প্রভাবমুক্ত পরিবেশে ভোট প্রদান করতে পারবে বলে তিনি আশাবাদী।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।