Wednesday , 29 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক
sadad
July 29, 2026 1:18 pm

হবিগঞ্জ সংবাদদাতা :- হবিগঞ্জে আাইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা ১৪৪ ধারা বাসতবায়নের জন্য তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সূত্র অনুযায়ী বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি ) জেলা প্রশাসনের নির্দেশনায় বিভিন্ন সংঘাতময় ও গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে।

জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ১৪৪ ধারা মেনে চলতে জনসাধারণকে সচেতন করার জন্য  ড্রোনের মাধ্যমে মাইকিং করা হচ্ছে। এর মাধ্যমে জনগনকে আইন মেনে চলা,নির্ধারিত স্থানে সমাবেশ না করা এবং  শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানানো হচ্ছে।

বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করছে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer