- মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায় আজ সন্ধা ৭ টায় পুলিশ অভিযান চালিয়ে মাওলানা মঞ্জিলের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় স্কচটেপ দিয়ে পেচানো ১৫ টি গাঁজার মোড়ক জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা নাসিরের মালিকানাধীন মাওলানা মঞ্জীলে গাঁজা বেচাকেনা হচ্ছে বলে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ এ অভিযান চালায়। এ সময় বাড়ির ভাড়াটিয়া সাজেদুর রহমান মজিদ এর তালাবদ্ধ কক্ষ থেকে ১৫ টি মোড়কে মোড়ানো ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
পুলিশের উপস্থিতি আচ করতে পেরে মাদকের সাথে জড়িতরা কৌশলে পালিয়ে যাওয়া পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, মঠবাড়িয়ায় মাদকের সাথে জড়িত সকলকে গ্রেফতারে অভিযান চলছে।

