Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
sadad
May 2, 2026 5:47 am

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তথ্য সূত্রে জানা গেছে উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিবুর রহমান বাপ্পির স্ত্রী। তিনি কলাপাড়া থানায় কনেস্টবল পদে কর্মরত ছিলেন। তিনি  ৮ মাস পূর্বে স্বামী ও দুই শিশু সন্তানসহ ঐ এলাকার আমিরুল ইসলামের বাড়ীর ৩ তলায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।গত রাত দেড়টার দিকে উর্মির স্বামী পুলিশকে ফোন দিয়ে জানায় তার স্ত্রী ফোনের সাথে ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার স্বামীকেও থানায় আনা হয়েছে। শিশু সন্তান দুটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

 

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিব হলেন, মোঃ মোশাররফ হোসেন

দুবাইয়ে গ্রেফতার বেনজিরকে দ্রুতই দেশে আনা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

এবার সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’

দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন, দোয়া চেয়েছেন সবার কাছে

সাতক্ষীরায় ঝড়ের মধ্যে আম বাগানে গিয়ে বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

আজ শেরে বাংলার ৬৪ তম মৃত্যু বার্ষিকী

লালমোহনে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আফরোজা আব্বাস

খুলনা জেলা কারাগার থেকে পালানো হাজতী ইমন আটক

যতই বাঁধা আসুক, ইউপি নির্বাচনে অংশগ্রহন করব ইনশাআল্লাহ – মোঃ নাজমুল ইসলাম সাইদ

Footer