Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

রাজনৈতিক নেতার খপ্পরে পড়ে আজ তার ভবঘুরে জীবন

প্রতিবেদক
sadad
July 27, 2026 4:26 pm

বাস্তব কাহিনি:-  রাজধানীর মতিঝিলের ক্লব রোডের একটি চায়ের আড্ডায় ছিলাম আমরা ক’জন।ছেঁড়া প্যান্ট আর জীর্ণ গায়ের জামা পরিহিত উস্ক খুস্ক চেহারার এক লোক আমাদের দিকে বার বার তাকাচ্ছিল। কৌতুহল বশত আমি তাকে জিজ্ঞেস করলাৃ কিছু বলবে?  সে উত্তর দিল চা খাব। দোকানীকে এক কাপ চায়ের অর্ডার দিয়ে পাশের খালি কাঠের বেঞ্চে তাঁকে বসতে বললাম।

চায়ের কাপে চুমুকের সাথে সাথে আলাপ চলতে লাগলো। সে থাকে কাঁচপুর ব্রীজের কাছে। সকালে গাড়িতে করে ঢাকায় চলে আসে। তার পর যে যা দেয় তাই খায়। আবার চলে যায় ওখানে। নাম তার শরিফ হোসেন। বয়স বলেছে ৪৫ বছর। তোমার এ অবস্থা কেন?  বললেন এমপির জন্য। এমপির নামটি বলতে রাজি নয়। বাড়ির ঠিকানা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায়।

তার ভাষ্যমতে সাতকানিয়া কলেজে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় এক এমপির প্রলোভনে রাজনীতিতে হাতেখড়ি। ভালো বেসে বিয়ে করেন সহপাঠীকে। এমপির নির্দেশে শুরু হয় বৈরী জীবন। এমপির মাদকের ব্যাবসা পাহাড়া দিতে গিয়ে হাতে তুলে নেয় অস্ত্র। কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছে আর জামিনে বেড়িয়েছে।ইতিমধ্যে ৫ সন্তানের জনক হন।  শেষ বার ধরা পড়ে ৬ বছরের জেল হয়। সংসারে অভাব অনটন শুরু হয়।

সন্তানদের দাদা-নানা বাড়ি রেখে জীবিকার তাগিদে স্ত্রী বেড় হয়ে পরেন। জেল থেকে বেরিয়ে জানতে পারেন তার একটি ছেলে মারা গেছে। ছিন্ন ভিন্ন হয়ে যায় স্বাভাবিক জীবন। মানুষের কাছে হাত পেতে খেতে হয়। এমপি আর তার খোঁজ নেননি। এলাকার মানুষ তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে। চলে আসে ঢাকা ও তার আসপাশে।

মতিঝিল এলাকায় তার ঘোড়াঘুড়ির কারণ সম্পর্কে জানায়। কোনো একটা অফিসে চাকরি করে। তাই তাকে খোঁজার উদ্দেশ্য এ ঘোড়াঘুড়ি। শরিফ জানায় এইচএসসি পর্যন্ত সে অপরাধ কি জিনিস তা জানত না। ডিগ্রিতে পড়া অবস্থায় এমপির চোখে পড়ে সব হারিয়ে আজ ভবঘুরে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer