রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৭ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ৯ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৮ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৭ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ৯ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৮ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে
দেশজুড়ে

স্বরুপকাঠী বিএনপির রাজনীতি, নেতৃত্ব শুন্য অহিদ পন্থীরা সবাই ব্যাস্ত নিজ আখের গোছাতে

শেয়ার

বিশেষ প্রতিবেদন :- পিরোজপুরের নেছারাবাদ ( স্বরুপক উপজেলা বিএনপি বরাবরই আলোচনায়। ত্রী- বিভক্ত বিএনপি এক পর্যায়ে ছয় ভাগে বিভক্তি লাভ করে। মূলত তিন ভাগে বিভক্তির ছোঁয় লেগে যায় তৃণমূল পর্যন্ত। এখানকার সমস্ত রাজনৈতিক কর্ম কান্ড তিন নেতার উপর নির্ভর করে আবর্তিত হতে থাকে। যে কোনো দলীয় প্রোগ্রাম তিন ভাগে বিভক্ত হয়ে পালিত  হতো। এখন নেছারাবাদ ( স্বরুপকাঠী) বিএনপির উপজেলা কমিটি বিদ্যমান না থাকায় উপজেলা রয়েছে নেতৃত্ব শুন্য।

স্বরুপকাঠী বিএনপির নেতৃত্বে সবচেয়ে হযবরল অবস্থায় রয়েছে প্রয়াত বিএনপি নেতা মো: ওয়াহিদুজ্জামান অহিদ পন্থীরা। প্রভাবশালী এ নেতার মৃত্যুর পর তার স্থান পূরণ করে নেতৃত্ব দেয়ার মতো কোনো সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন নেতা তৈরী হয়নি। তার পিছনে পিছনে হাটা বিভিন্ন পর্যায়ে দলীয় পদধারীরা নিজেকে সাংগঠনিক ভাবে যোগ্য করে তুলতে পারেনি। তারা মরহুম ওয়াহিদুজ্জামান অহিদ নির্ভর থাকায় এখন তার শুন্য স্থান পূর্ণ করতে পারছে না।

বিগত ০৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় সারীর নেতারা বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ে। যা বর্তমানেও চলমান। তারা সাংগঠনিক কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছে। হাট বাজার দখল, টেন্ডারবাজী, শালিস বানিজ্য, থানার দালালি, ইট চুরি, রড চুরির মতো অপকর্মে জড়িয়ে পড়েছে। তারা ইউনিয়ন এবং  ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের সাথে ইতিমধ্যে দূরত্ব সৃষ্টি করে ফেলেছে। ফলে তৃণমূল নেতাকর্মীরা ওয়াহিদুজ্জামান  অহিদের স্থানে তাদেরকে গ্রহন করতে চাচ্ছে না। ফলে অহিদ পন্থী তৃণমূল নেতাকর্মীরা বিকল্প নেতৃত্ব খুঁজছে।

এ অবস্থা থেকে উত্তরনের জন্য প্রয়াত নেতা ওয়াহিদুজ্জামান অহিদ এর কলেজ শিক্ষক স্ত্রীকে রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা চলছে। ইতিমধ্যে তাকে ওয়াহিদুজ্জামান অহিদ এর স্মরনে আয়োজিত কয়েকটি শোক সভায় বক্তৃতা করানো হয়েছে।এ বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারন ওয়াহিদুজ্জামান অহিদ এর অ-রাজনৈতিক এবং সহজ সরল কলেজ শিক্ষক স্ত্রী ক্রিটিক্যাল স্বরুপকাঠী বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারবে না বলে অনেকের ধারণা।

এদিকে অহিদ পন্থী তৃণমূল নেতাকর্মীদের অনেকেই এখন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের নেতৃত্বের দিকে ঝুকে পড়েছে।

সচেতন রাজনৈতিক মহল মনে করছেন সঠিক সাংগঠনিক নেতৃত্বের অভাব এবং অতি লোভীদের কারণে অহিদ পন্থীরাও এখন কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যাবে।

 

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।